শেরপুরে অগ্নিকাণ্ডে অর্ধ শতাধিক দোকান ভস্মিভূত
শেরপুর সদর উপজেলার ভীমগঞ্জ বাজারে বুধবার ভোরে এক অগ্নিকাণ্ডে অর্ধ শতাধিক দোকান ভস্মিভূত হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও দমকল বাহিনী জানায়, ভীমগঞ্জ বাজারের একটি দোকানের বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে ভোর ৩টার দিকে আগুনের সূত্রপাত ঘটে এবং তা মূহুর্তের মধ্যে ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে শেরপুর দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় তিন ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ব্যবসায়ীরা জানায়, এই অগ্নিকাণ্ডে প্রায় এক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
