চট্টগ্রাম জেলা দায়রা জজের প্রত্যাহাারের দাবি জানিয়েছেন আইনজীবীরা
চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি সোমবার জেলা ও দায়রা জজ আব্দুল গফুরকে প্রত্যাহার করে নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে।
জেলা ও দায়রা জজ চট্টগ্রামের কার্যালয়ে যোগদান করার পর থেকে তিনি আদালতের সময় পুননির্ধারণসহ বেশ কিছু নিয়ম প্রবর্তন করেছেন। তার এ সিদ্ধান্তে খুশি হতে পারেননি আইনজীবীরা।
আইনজীবী সমিতির নেতৃবৃন্দ সোমবার কোর্ট ভবনের বার লাইব্রেরিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অভিযোগ করে বলেন, আইনজীবীদের অগ্রাহ্য করে বিভিন্ন ব্যাপারে জেলা ও দায়রা বিচাকর এককভাবে সিদ্ধান্ত নেওয়ার ফলে আদালত ও আইনজীবীদের মধ্যকার সম্পর্কের অবনতি ঘটেছে।
জেলা ও দায়রা জজের গৃহীত সিদ্ধান্তের প্রতিবাদে আইনজীবী সমিতি ৩ এপ্রিল থেকে আদালত বর্জন করে আসছে।
সংবাদ সম্মেলনে সমিতির মহাসচিব রতন কুমার রায় বলেন, জেলা ও দায়রা জজকে প্রত্যাহার না করা পর্যন্ত কর্মবিরতি চলতে থাকবে বলে সমিতির বর্ধিত সভায় সিদ্ধান্ত হয়েছে।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে সমিতির সভাপতি মোহাম্মদ খায়রুল ইসলাম, সাবেক সভাপতি ফেরদৌস আহমে ও সালেহ জহুল বক্তব্য রাখেন।
তারা বলেন, নবনিযুক্ত বিচারক আব্দুল গফুর আইনজীবীদের সাথে শলাপরামর্শ না করেই অপরাধী নিয়ন্ত্রণ অর্ডার (সিআরও) এমনকি প্রশাসনিক অর্ডারের প্রবর্তন করেছেন।
নেতৃবৃন্দ বলেন, আদালতের নতুন সময়সীমা (সকাল সাড়ে ৯টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত) প্রবর্তনের ফলে জেলার বিভিন্ন দূরদূরান্ত এলাকা থেকে আগত ব্যক্তিদের দুর্দশা কয়েকগুন বৃদ্ধি পাবে।
জেলা ও দায়রা জজকে প্রত্যাহার করে নিতে ও তার স্থলে নতুন একজনকে নিয়োগ দেওয়ার অনুরোধ জানিয়ে সমিতির পক্ষ থেকে ইতোমধ্যে প্রধানমন্ত্রী, প্রধান বিচারপতি ও আইনমন্ত্রী বরাবর চিঠি পাঠানো হয়েছে বলে জানা গেছে।
