শ্রমিক নেতা নাসিম আলীর প্রথম মৃত্যু বার্ষিকী মঙ্গলবার
প্রখ্যাত শ্রমিক নেতা ও মহান মুক্তিযুদ্ধের সংগঠক নাসিম আলীর প্রথম মৃত্যু বার্ষিকী মঙ্গলবার পালিত হবে।
দীর্ঘ দিন শ্বাস-প্রশ্বাস জনিত সমস্যা ও বৃদ্ধ বয়সের অন্যান্য জটিলতায় ভুগে গত বছর ১১ এপ্রিল তিনি মারা যান।
নাসিম আলীর পরিবার এবং বাংলাদেশ ইনষ্টিটিউট অব লেবার স্টাডিসসহ সেসব প্রতিষ্ঠান ও সংগঠনের সাথে তিনি জড়িত ছিলেন সেগুলোর পক্ষ থেকে তার স্মৃতিকে স্মরণ করা হবে।
বিল্স-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আশরাফ হোসেন এমপি ও মহাসচিব মো. জাফরুল হাসান সোমবার এক বিবৃতিতে বলেন, নাসিম আলী ছিলেন দেশের শ্রমজীবী মানুষের সত্যিকার বন্ধু। একজন সাংস্কৃতিক কর্মী নাসিম আলী ১৯৫০ সালে দেশে শ্রমিক আন্দোলনের সাথে জড়িত হন। তিনি শ্রমজীবী মানুষের জন্য তার জীবন উৎসর্গ করে গেছেন।
মুক্তিযুদ্ধের সময় তিনি পাকিস্তান সরকারের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখেন।
