২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাহাড়ে বৌদ্ধ ভিক্ষু সংঘ’র বৈসাবি বর্জনের আহ্বান

পার্বত্য জেলা রাঙ্গামাটিতে বৌদ্ধ ভিক্ষু সংঘ মৌন মিছিল করে পাহাড়ে আদিবাসীদের বর্ষবরণ উৎসব বৈসাবি (বৈসুক, সাংগ্রাই ও বিঝু) বর্জনের আহ্বান জানিয়েছে।

রাঙ্গামাটি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Apr 2006, 07:36 PM

Updated : 26 Apr 2022, 03:33 PM

খাগড়াছড়ির মাইসছড়ির তিনটি পাহাড়ি গ্রামে হামলার প্রতিবাদে বৌদ্ধ ভিক্ষু সংঘ রোববার এ কর্মসূচি পালন করে। পরে তারা ওই ঘটনার বিচার দাবি করে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীকে দেয় স্মারকলিপি।

প্রায় দেড় শতাধিক বৌদ্ধ ধর্মীয় ভিক্ষু বনরূপার কাঁঠালতলী মৈত্রী বিহার এলাকা থেকে একটি মৌন মিছিল বের করে। মিছিলটি শহরে প্রদক্ষিণ করে জেলা প্রশাসন কার্যালয়  চত্বরে গিয়ে আয়োজন করে এক সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশের। এতে বক্তব্য রাখেন সংঘ’র মহা - সচিব ভদন্ত সত্যানন্দ মহাস্থবির।