২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নওগাঁয় কৃষককে কুপিয়ে হত্যা

নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার তেলিহার গ্রামে ইরিক্ষেতে এক কৃষককে কে বা কারা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে।

নওগাঁ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Apr 2006, 06:02 PM

Updated : 26 Apr 2022, 03:33 PM

নিহতের নাম লুৎফর রহমান (৩৫)। পুলিশ রোববার জানায়, লুৎফর রহমান শনিবার রাতে ইরিক্ষেতে পানি দিতে গিয়ে আর ফেরেনি। সকালে ইরিক্ষেতে তার ক্ষত-বিক্ষত লাশ পাওয়া যায়।

পারিবরিক সূত্র জানায়, জায়গা জমির বিরোধের জের ধরেই এই হত্যাকান্ড ঘটেছে। লাশের শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।

পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ব্যাপারে নিহতের ভগ্নীপতি বাদি হয়ে মহাদেবপুর থানায় একটি মামলা দায়ের করা করেছে।