২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পরলোকে আওয়ামী লীগ নেতা উদ্দীপন সিকদার

বীর মুক্তিযোদ্ধা এবং মাদারীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উদ্দীপন সিকদার শনিবার সকালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে পরলোকগমন করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Apr 2006, 05:28 PM

Updated : 26 Apr 2022, 03:33 PM

মৃতুকালে তার বয়স হয়েছিল ৫৩ বছর। তিনি চিরকুমার ছিলেন।

মৃত্যুকালে তিনি পাঁচ ভাই, তিন বোন এবং অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

বিরোধীদলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

শেখ হাসিনা বলেন, তার অকাল মৃত্যুতে আওয়ামী লীগের অপূরণীয় ক্ষতি হলো।