২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় ৫০ জন আহত

ময়মনসিংহের তেপান্তর হলের কাছে এক সড়ক দুর্ঘটনায় বাসচালকসহ ৫০ জন যাত্রী আহত হয়েছে। পুলিশ শনিবার একথা জানায়।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Apr 2006, 09:48 AM

Updated : 26 Apr 2022, 03:33 PM

পুলিশ এবং প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার রাতে যাত্রীবাহী বাসটির একটি চাকা বিস্ফোরিত হলে বাসটি রাস্তার পার্শ্ববর্তী একটি খাদে পড়ে গিয়ে দুর্ঘটনাটি ঘটে।

আহতদের স্থানীয় বিভিন্ন ক্লিনিক এবং হাসপাতালে পাঠানো হয়েছে।