২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আ’লীগ নেতা মুক্তিযুদ্ধ সংগঠক আবুল হাসেমের ইন্তেকাল, শেখ হাসিনার শোক

ময়মনসিংহ জেলার পূর্বধলা উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আবুল হাশেম মাস্টার শুক্রবার হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন)।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Apr 2006, 06:46 PM

Updated : 26 Apr 2022, 03:33 PM

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৮ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুনাগ্রাহী রেখে গেছেন।

বাংলাদেশ আ’লীগ সভানেত্রী ও জাতীয় সংসদের বিরোধী দলের নেতা শেখ হাসিনা আবুল হোসেন মাস্টারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

তিনি শোকবার্তার মাধ্যমে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন ও তার শোকসন্তপ্ত পরিবার পরিজনের প্রতি গভীর সমবেদনা জানান।