২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে ছাত্রদল সভাপতির নেতৃত্বে সমকাল ব্যুরো অফিসে হামলা

রাজশাহী মহানগর ছাত্রদল সভাপতি আবুল কালাম আজাদ সুইটের নেতৃত্বে একদল ক্যাডার মঙ্গলবার জাতীয় দৈনিক সমকাল ব্যুরো অফিস হামলা চালিয়েছে।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2006, 09:55 PM

Updated : 26 Apr 2022, 03:32 PM

ব্যুরো প্রধান শিবলী নোমান জানান, সুইট-সুমন-কচিসহ ছাত্রদলের ছয় সাতজন ক্যাডার এসে প্রথমে গালাগাল এবং পরে শারীরিকভাবে লাঞ্চিত করে টেবিল চেয়ার ভাংচুর করে। এ সময় শিবলী নোমান অন্যত্র আশ্রয় নেন।

মঙ্গলবার রাজশাহী কলেজে ছাত্রদলের ভর্তি বাণিজ্য শিরোনামে দৈনিক সমকালে একটি সংবাদ প্রকাশিত হওয়ায় ছাত্রদল এই হামলা চালায়।

রাজশাহী প্রেস ক্লাব ও রাজশাহী সাংবাদিক ইউনিয়ন (একাংশ) নেতৃবৃন্দ এই হামলার প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন।

এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।