বরিশালে মাহফিলকে কেন্দ্র করে ১৪৪ ধারা জারি
বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার চর এককরিয়া ইউনিয়নের ময়ধুল কিতাবিয়া হাফেজিয়া মাদ্রাসা মাঠে মাহফিলকে কেন্দ্র করে সহিংসতার আশঙ্কায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।
মাদ্রাসা মাঠে ৮ এপ্রিল মাহফিলের আয়োজন করার পর মাদ্রাসা কর্তৃপক্ষের সাথে বিরোধ দেখা দেয়।
মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক এ্যাডভোকেট এম এ খালেক এ ব্যাপারে বরিশাল মেহেন্দিগঞ্জের প্রথম শ্রেনীর আদালতে মামলা দায়েরের পর মেজিস্ট্রেট মাদ্রাসা মাঠে মাহফিল আয়োজনের উপর ১৪৪ ধারা জারির আদেশ দেন।
এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
