হবিগঞ্জে দুর্বৃত্তদের হাতে স্বামী-স্ত্রী খুন
হবিগঞ্জ লাঠাই উপজেলার বাদিকাড়া গ্রামে দুর্বৃত্তরা মঙ্গলবার ভোর রাতে স্বামী-স্ত্রীকে ঘুমন্ত অবস্থায় খুন করেছে।
নিহতরা হলেন, সিরাজুল ইসলাম (৫০) ও তার স্ত্রী সিনজিলা (৪০)।
পুলিশ জানায়, দুর্বৃত্তরা সিরাজুল ইসলামের ঘরে প্রবেশ করে ধারালো অস্ত্র দিয়ে তাদের আঘাত করে পালিয়ে যায়। সকালে প্রতিবেশীরা এসে হাসপাতালে নেয়ার পথে তারা মারা যায়।
হবিগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল করিম ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
