বরিশালে লঞ্চ স্টাফদের হামলায় ৫ যাত্রী আহত
বরিশালের উজিরপুর উপজেলার দোয়ারিকা-শিকারপুর ঘাটে ঢাকাগামী একটি লঞ্চ স্টাফদের হামলায় পাঁচ যাত্রী আহত হয়েছে। প্রত্যক্ষদর্শীরা মঙ্গলবার একথা জানায়।
আহতরা হচ্ছে-এনামুল, আউয়াল, মাহাবুব, আরিফ এবং সোলায়মান।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার আহত যাত্রীরা ঢাকা থেকে অগ্রদূত লঞ্চযোগে উজিরপুর আসে। এসময় লঞ্চ স্টাফরা ভাড়া নিয়ে যাত্রীদের লাঞ্ছিত করে।
