কিশোরগঞ্জে ঝড়ে একজন নিহত, ২০০ ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত
কিশোরগঞ্জ জেলার কটিয়াদিতে সোমবার দুপুরে ঝড়ে এক মহিলা নিহত হয়েছে। এছাড়া ঝড়ের তাণ্ডবে দ্’ুশ--র মতো ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।
নিহত মহিলার নাম হালিমা খাতুন (৩২)।
সূত্র জানায়, কটিয়াদি উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের তেলিছড়া গ্রামে ঝড়ের আঘাতে দু’শ--র মতো ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে ও অনেক গাছ শিকড় উপড়ে পড়ে গেছে।
