২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লক্ষ্মীপুরে সিরিজ বোমা হামলার চার্জশিটভুক্ত আসামির আত্মসমর্পণ

লক্ষ্মীপুরে ১৭ আগস্ট সিরিজ বোমা হামলা মামলার চার্জশিটভুক্ত পলাতক আসামি জেএমবি সদস্য সুমন সোমবার জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করেছে।

লক্ষ্মীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Apr 2006, 07:38 PM

Updated : 26 Apr 2022, 03:32 PM

আত্মসমর্পণকারী সুমন সদর উপজেলার টুমচরের নুরুল ইসলামের ছেলে।

১৭ আগস্ট লক্ষ্মীপুরের জেলা জজ আদালতসহ ছয়টি স্থানে সিরিজ বোমা হামলার পর দীর্ঘ দিন সুমন পলাতক ছিল। তাকে গ্রেপ্তারের জন্যে গোয়েন্দা সংস্থা বিভিন্ন এলাকায় চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়।

এদিকে আদালতে আত্মসমর্পণের পর সুমনের পক্ষে জামিন প্রার্থণা করা হলে আদালত তা নামঞ্জুর করেন।