২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আদালতের সময় পরিবর্তনের দাবীতে আইনজীবীদের চট্টগ্রাম জেলা আদালত বর্জন

আদালতের সময় পরিবর্তনের দাবীতে রোববার আইনজীবীদের আদালত বর্জনের কারণে চট্টগ্রাম জেলা ও সেশন জজ আদালতের বিচার কাজ বন্ধ থাকে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Apr 2006, 09:41 PM

Updated : 26 Apr 2022, 03:32 PM

বার অ্যাসোসিয়েশন এক বৈঠকে সকাল সাড়ে ১০টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত আদালতের সময় পুনর্নির্ধারণের দাবীতে সোমবারও আদালত বর্জনের সিদ্ধান্ত নিয়েছেন তারা।

জেলা জজ মোহাম্মদ আব্দুল গফুর চট্টগ্রাম আদালতে যোগাদানের পর একটি সার্কুলার ইস্যু করে সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত আদালতের সময়সীমা নির্ধারণ করেন।

এরফলে আইনজীবীদের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়।

আইনজীবীরা তাদের দাবী পূরণ না হওয়া পর্যন্ত কঠোর কর্মসূচি দেওয়ার হুমকি দিয়েছেন।