ফরিদপুরে বাস--টেম্পু সংঘর্ষে নিহত ৮ আহত ২, ২য় লিড
ফরিদপুরে রোববার বিকেলে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আট জন নিহত ও দুই জন আহত হয়েছে। শহরতলীর বাঘুন্ডায় বরিশাল থেকে ঢাকাগামী সুরভী পরিবহনের যাত্রীবাহী বাসের(ঢাকা মেট্রো ব ১৪- ১০৬৮) সাথে ফরিদপুর থেকে বাঘুন্ডাগামী একটি যাত্রীবাহী টেম্পুর মুখোমুখি সংঘর্ষে টেম্পুচালকসহ ছয় জন ঘটনাস্থলেই প্রাণ হারায়। পরে দুই জন হাসপাতালে মারা যায়।
নিহতরা হচ্ছে- টেম্পু চালক হায়দার আলী (৩০), বেলাল হোসেন (২৮), সুমাইয়া (১৮), অপু (২০) ও শাহজাহান, ফজলু চোকদার (৬০) হাশেম মোল্লা (৫২) ও এসকেন (৫০)।
বাসটির চালক পালিয়ে যেতে সক্ষম হলেও পুলিশ বাসটিকে আটক করেছে।
পুলিশ সূত্র জানায়, দুর্ঘটনার পরপরই স্থানীয় লোকজন বাসটি ভাংচুর করে।
আহত বাকি দু’জন ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এরা হচ্ছে ডলি (১৯) ও অজ্ঞাত (৩০)।
