২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অনাহারে মৃত্যুর ঘোষণা দিয়ে জেলখানায় অনশন করছেন জলঢাকা পৌর চেয়ারম্যান ও উপজেলা বিএনপি সভাপতি

বিনা চিকিৎসায় মরার বদলে অনাহারে মৃত্যুর ঘোষণা দিয়ে তিনদিন ধরে কারাগারে অনশন শুরু করেছেন একটি ধর্ষণ মামলায় গ্রেপ্তার হওয়া জলঢাকা উপজেলা বিএনপি সভাপতি ও পৌর চেয়ারম্যান আনোয়ারুল কবীর চৌধুরী।

নীলফামারী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Apr 2006, 06:23 PM

Updated : 26 Apr 2022, 03:32 PM

লিভার সিরোসিস, গলবাডার স্টোন ও চর্মরোগসহ বিভিন্ন রোগে আক্রান্ত কবীর চৌধুরীর শারীরিক অবস্থা বর্তমানে সংকটাপন্ন বলে জানিয়েছেন সংশ্লিষ্ট চিকিৎসক।

জেলার ইসমাইল হোসেন জানিয়েছেন, কবীর চৌধুরীর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় কারা চিকিৎসক ও নীলফামারী আধুনিক সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. ষষ্ঠীচরণ চক্রবর্তী ২৮ মার্চ উন্নত চিকিৎসার জন্যে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন।

জেলার এ ব্যাপারে আদালতের অনুমতি চেয়ে ৩০ মার্চ চিঠি দেন। কিন্তু রোববার পর্যন্ত আদালতের অনুমতি মেলেনি বলে তিনি জানান।

জেলার কবীর চৌধুরীর অনশনের কথা স্বীকার করেছেন।