২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুন্সীগঞ্জে সড়ক দুর্ঘটনায় হত ২, আহত ৭

দোহার সড়কের মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার বাঘরায় রোববার সকালে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সেলুনে ঢুকে পড়লে দুইজন নিহত ও সাতজন আহত হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মুন্সীগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Apr 2006, 05:06 PM

Updated : 26 Apr 2022, 03:32 PM

নিহতরা হলো, সোহেল (২২) ও জুয়েল (২৮)। নিহতরা সেলুনে চুল কাটতে এসেছিল।

পুলিশ সূত্র জানায়, দোহারগামী একটি খালি ট্রাক (ঢাকা -ট - ২৫৯) নিয়ন্ত্রণ হারিয়ে হঠাৎ করেই কাদিরের সেলুনে ঢুকে পড়ে। এসময় ঘটনাস্থলেই একজন নিহত হয় এবং অপরজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

আহত সাতজনকে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ঘাতক ট্রাকটি আটক করেছে।