২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জমি সংক্রান্ত বিরোধের জের: পানছড়িতে গীর্জা পুড়িয়ে দিয়েছে সন্ত্রাসীরা

বিরোধের জের ধরে খাগড়াছড়ির পানছড়িতে বৃহস্পতিবার গভীর রাতে সন্ত্রাসীরা একটি গীর্জা পুড়িয়ে দিয়েছে। উপজেলার পূজগাং ইউনিয়নের তারাবনছড়া লম্বাপাড়া এলাকায় সংঘটিত এ ঘটনা নিয়ে খ্রিস্টান ধর্মালম্বীদের মাঝে উত্তেজনা বিরাজ করছে।

খাগড়াছড়ি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Apr 2006, 08:17 PM

Updated : 26 Apr 2022, 03:32 PM

খবর পেয়ে শনিবার পানছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা হুমায়ুন কবীর, বিডিআর লোগাং জোনের অধিনায়ক লে. কর্নেল জাকারিয়া কামাল এবং পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সমীর সরকার ঘটনাস্থল পরিদর্শন করেন।

ঘটনার পর শুক্রবার রাতে খ্রিস্টান সম্প্রদায়ের ৩০ জন ব্যক্তি পানছড়ি থানায় লিখিত অভিযোগ করেন। তবে পুলিশ এ পর্যন্ত কাউকে গ্রেপ্তার করেনি বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সম্প্রতি পূজগাং ইউনিয়নের তারাবনছড়া লম্বাপাড়ায় খ্রিস্টান সম্প্রদায়ের লোকরা একটি গীর্জা নির্মাণের পর থেকেই স্থানীয় বৌদ্ধ সম্প্রদায়ের লোকজনের সাথে গীর্জার জায়গা নিয়ে তাদের দ্বন্দ্ব চলছিল।