চট্টগ্রামে পাহাড় ধসে ৪ দিনমজুরের মৃত্যু
চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বামেরছড়ায় শনিবার পাহাড় কাটার সময় পাহাড় ধসে চার দিনমজুরের মৃত্যু হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, একদল দিনমজুর বামেরছড়া ইকো পার্কের কাছে একটি পাহাড় কাটার সময় হঠাৎ করে বড় একটি মাটির চাই এসে শ্রমিকদের ওপর পড়লে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। বাঁশখালী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করার পর অপর শ্রমিকের মৃত্যু হয়।
এঘটনায় আহত অপর শ্রমিকদের এলাকাবাসী উদ্ধার করে।
নিহত চার দিনমজুর হল- নুরুল হক, রবিউল আলম, আবুল হোসেন মনু ও বেলাল উদ্দিন।
নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্যে হাসপাতালে পাঠানো হয়েছে।
