২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝালকাঠিতে দু’জনকে কুপিয়ে হত্যা

ঝালকাঠির রাজাপুরে পৃথক ঘটনায় অজ্ঞাত পরিচয় দুর্বৃত্তরা দু’জনকে কুপিয়ে হত্যা করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঝালকাঠি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Apr 2006, 04:30 PM

Updated : 26 Apr 2022, 03:32 PM

এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে পুলিশ শনিবার সকালে চারাখালি খালের পাড় থেকে সাহাবুদ্দিন (৬০) এবং পারগোপালপুর খাল থেকে আব্দুর রাজ্জাক (৩০) নামে দুই ব্যক্তির লাশ উদ্ধার করে।

পুলিশ এবং এলাকাবাসী জানায়, নিহত সাহাবুদ্দিন স্লুইস গেটের অপারেটর হিসেবে কাজ করত। শুক্রবার রাতে নিজ কর্মস্থলে যাওয়ার পথে নিখোঁজ হন। তার বাড়ি ভাণ্ডারিয়ার পৈকখালি গ্রামে।

অন্যদিকে রাজাপুর পশ্চিম ফুলুহার গ্রামের আব্দুর রাজ্জাক মহাফিলে যাওয়ার কথা বলে বুধবার বাড়ি থেকে বের হন। এরপর তার কোনও খোঁজ পাওয়া যায়নি।

পুলিশের উর্দ্ধতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।