২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় এনজিও অফিসের সামনে বোমা বিস্ফোরণ

খুলনার দৌলতপুরের রেলিগেট এলাকায় অ্যাডাম নামের একটি বেসরকারি প্রতিষ্ঠানের সামনে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কয়েকটি বোমার বিস্ফোরণ হয়েছে।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Mar 2006, 09:11 PM

Updated : 26 Apr 2022, 03:32 PM

তবে এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, রেলিগেট এলাকায় সাড়ে ৭টার দিকে কে বা কারা অ্যাডামস অফিসের সামনে কয়েকটি বোমার বিস্ফোরণ ঘটায়। তবে এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। বিস্ফোরণের পরপরই এলাকায় আতংক ছড়িয়ে পড়ে। আশেপাশের দোকানপাট বন্ধ হয়ে যায়।

পুলিশ বলছে, আতংক সৃষ্টির জন্যে এ ঘটনা ঘটানো হয়েছে।