২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে গৃহবধুকে জবাই করে হত্যা

রাজশাহী মহানগরীর বসুয়া এলাকায় আপন ছোট ভায়ের স্ত্রীকে জবাই করে হত্যা করেছে তার ভাসুর রহমান কসাই। নিহতের নাম বেবী (২৫)।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Mar 2006, 08:29 PM

Updated : 26 Apr 2022, 03:32 PM

ছোট ভাইয়ের কাছে পাওনা সামান্য টাকা নিয়ে বিবাদের জের ধরে এ ঘটনা ঘটে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, নগরীর বসুয়া এলাকার কোরবান আলীর কাছে তার বড় ভাই রহমান কসাইয়ের সামান্য কিছু টাকা পাওনা ছিলো। এনিয়ে ঘটনার দিন বৃহস্পতিবার রাতে কোরবান আলীর স্ত্রী বেবীর সাথে তার ভাসুর রহমান কসাই’র কথা কাটাকাটির একপর্যায়ে, রহমান কসাই গরু জবাই করা ছুরি দিয়ে বেবীকে তার শিশু কন্যার মামনে জবাই করে হত্যা করে। কলি নামের শিশুটি জবাই করার দৃশ্য দেখে অজ্ঞান হয়ে যায়।

এ ব্যাপারে রাজপাড়া থানায় শুক্রবার একটি মামলা দায়ের করা হয়েছে। ঘাতক রহমান কসাই ঘটনার পর থেকে পলাতক রয়েছে।

লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।