২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাপাহার সীমান্তে বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশীর লাশ হস্তান্তর

নওগাঁর সাপাহার উপজেলার হাঁপানিয়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)’র গুলিতে নিহত বাংলাদেশী যুবক শহিদুল্লার লাশ বিএসএফ শুক্রবার বিডিআরের কাছে হস্তান্তর করেছে।

নওগাঁ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Mar 2006, 07:53 PM

Updated : 26 Apr 2022, 03:32 PM

বিকেল পাঁচটায় হাঁপানিয়া বিওপির ২৩২ নং পিলারের পাশে, কোম্পানী পর্যায়ের পতাকা বৈঠক শেষে লাশটি হস্তান্তর করে বিএসএফ। পতাকা বৈঠকে বিডিআরের পক্ষে নেতৃত্ব দেন, ২৮ রাইফেলস ব্যাটালিয়নের নিতপুর কোম্পানী কমান্ডার আব্দুল মান্নান।

বৃহস্পতিবার ভোরে হাঁপানিয়া বিওপির সামনে ভারতীয় অংশের হারাগাছী নামক স্থানে, বিএসএফের গুলিতে পোরশা উপজেলার চকবিঞ্চপুর গ্রামের আব্দুল খালেকের ছেলে শহিদুল্লাহ নিহত হয়।