২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদার নিতে গিয়ে অস্ত্রসহ র‌্যাবের হাতে রংপুর মেডিকেল কলেজ ভিপিসহ ৪ ছাত্রদল নেতা গ্রেপ্তার

চাঁদাবাজি করতে গিয়ে বৃহস্পতিবার রাতে রংপুর মেডিকেল কলেজের ভিপি ও ইর্ন্টানি চিকিৎসক অ্যাসোসিয়েশনের সভাপতি মারুফুল হাসানসহ চার ছাত্রদল নেতা র‌্যাবের হাতে অস্ত্রসহ গ্রেপ্তার হয়েছে।

রংপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Mar 2006, 07:10 PM

Updated : 26 Apr 2022, 03:32 PM

গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ছিনতাই কাজে ব্যাবহৃত তিনটি মোটর সাইকেল, একটি নাইন এম.এম. রিভলবার, চাঁদাবাজির প্রায় দশ হাজার টাকা এবং তিনটি মোবাইল ফোন সেট উদ্ধার করা হয় বলে র‌্যাব জানায়।

র‌্যাব-৫ জানায়, বৃহস্পতিবার বিকেলে শহরের ধাপ ইসলামবাগ এলাকার আব্দুল ওয়াহেদ সুফীর কাছে বাড়ি নির্মানের চাঁদা আনতে গেলে, ছদ্মবেশী র‌্যাব সদস্যরা রংপুর মেডিকেল কলেজের ভিপি ও ছাত্রদল নেতা মারুফুল হাসান মারুফ এবং তার সহযোগী আরিফুল ইসলাম মিথুন (৩১) ও সিরাজুল ইসলাম (২৮) নামে দুই ছাত্রদল নেতাকে গ্রেপ্তার করে।

পরে মারুফের স্বিকারোক্তী অনুযায়ী ওই রাতেই র‌্যাব হাসপাতালের পরিচালক শাহজাহান বিশ্বাসের উপস্থিতিতে মেডিকেল কলেজের মিলন ছাত্রাবাসের ১৯ নং কক্ষে অভিযান চালিয়ে একটি নাইন এমএম রিভলবার উদ্ধার করে। পরে শহরের বাবুখা এলাকা থেকে একটি ছিনতাইকৃত মোটর সাইকেলসহ মাসুম মিয়া (৩৫) কে গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় থানায় পৃথক পৃথক মামলা দায়ের করা হয়েছে।