রাজশাহীতে স্বামীর হাতে স্ত্রী খুন
রাজশাহী মহানগরীর শাহ মাখদুম এলাকার ভাড়ালী পাড়ায় শুক্রবার পাষণ্ড স্বামী হত্যা করেছে স্ত্রীকে।
নিহতের নাম হাবিবা (২৫)।
স্থানীয় সূত্র জানায়, স্বামী মানিকের সাথে স্ত্রী হাবিবার দাম্পত্য কলহের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটে।
শুক্রবার দুপুরে মানিক বাড়িতে এসে ঘরের দরজা বন্ধ করে চলে যায়।
পরে প্রতিবেশীরা ঘরের দরজা খুলে হাবিবার লাশ দেখতে পায়। তাকে গলায় রশি পেঁচিয়ে হত্যা করা হয়েছে।
বিকেল ৪টার দিকে থানা পুলিশ লাশ উদ্ধার করে।
