২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লায় ২৬ দিন পর হাসপাতালের ওয়ার্ড বয়ের কংকাল উদ্ধার

কুমিল্লার কোতয়ালী থানা পুলিশ বৃহস্পতিবার কালিরবাজার ইউনিয়নের বোধইর গ্রামের একটি মাঠ থেকে ২৬ দিন আগে নিখোঁজ মাসুদ আলম (২২) নামে এক ওয়ার্ড বয়ের কংকাল উদ্ধার করেছে।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Mar 2006, 06:13 PM

Updated : 26 Apr 2022, 03:32 PM

কুমিল্লা গোমতী হাসপাতালের ওয়ার্ড বয় মাসুদ আলম গত ২ মার্চ ডিউটি শেষে সদর দক্ষিণ উপজেলার জয়পুর গ্রামে নিজ বাড়ি ফেরার পথে নিখোঁজ হয়। এরপর তার কোন সন্ধান পাওয়া যায়নি।

পুলিশ জানায়, খবর পেয়ে বোধাইর গ্রামের মাঠ থেকে কংকালটি উদ্ধার করা হয়। কংকালের পাশে পড়ে থাকা তার পরিধেয় কাপড় দেখে নিহত মাসুদের বড় ভাই বশির আহাম্মদ এগুলো তার নিখোঁজ ছোই ভাইয়ের বলে দাবী করেন।

ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে বলে পুলিশ জানায়। তদন্তকারী কর্মকর্তা শহিদ সারোয়ার জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কাওকে গ্রেফতার করা হয়নি বা হত্যার কোন ক্লু খুঁজে পাওয়া যায়নি।

মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।