দিনাজপুরে জেএমবি’র আরও এক এহসার সদস্য গ্রেপ্তার
র্যাব-৩ ও ৫ এর সদস্যরা যৌথ অভিযান চালিয়ে দিনাজপুর থেকে বৃহস্পতিবার মিজানুর নামে আরও একজন জেএমবি’র এহসার সদস্যকে গ্রেপ্তার করেছে।
র্যাবের একটি সূত্র জানায়, গ্রেপ্তারকৃত অপর ব্যক্তি জেএমবি’র জেলা কমান্ডার তোজা’র স্বীকারোক্তি অনুযায়ী মিজানকে গ্রেপ্তার করা হয়। সে জেলা সদর উপজেলার মহব্বতপুর গ্রামের মোজম্মেল হকের পুত্র। গ্রেপ্তারকৃত মিজানুর জেএমবি’র একজন সক্রিয় সদস্য এবং ১৭ আগস্ট সংঘটিত দেশব্যাপী সিরিজ বোমা হামলার পরিকল্পনা সম্পর্কে সে আগে থেকেই অবগত ছিল বলে প্রাথমিক তথ্যে জানা গেছে।
