১৪৪ চাকরি প্রত্যাশী বাংলাদেশী শুন্য হাতে কুয়েত থেকে ফিরে এলেন
চাকরির আশায় কুয়েতে গিয়ে প্রতারিত হয়ে ফিরে এসেছেন ১৪৪ জন বাংলাদেশী নাগরিক।
বুধবার জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে নেমেই প্রত্যাগতরা প্রতারক ট্রাভেল এজেন্সিগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে বিক্ষোভ করেছেন।
বিমানের একটি ফ্লাইটযোগে বেলা সোয়া তিনটায় তারা জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেই বিক্ষোভে ফেটে পড়েন। সংশ্লিষ্ট ট্রাভেল এজেন্সি ও এর মালিকদের বিরুদ্ধে শ্লোগান দেন তারা।
বিমানবন্দরে সাংবাদিকদের সাথে আলাপকালে প্রতারিতরা জানান, নিশ্চিত চাকরির লোভনীয় প্রতিশ্র“তির কারণে মাথাপিছু দুই লাখ ৫০ হাজার থেকে তিন লাখ টাকা পর্যন্ত দিয়ে তারা কুয়েতে যান। কিন্তু দুর্ভোগ ছাড়া চাকরির কোনো সন্ধান পাননি।
তারা অভিযোগ করেন, তারা বিজি ট্রাভেলস, ফ্রেন্ডস ট্রাভেলস ও রয়্যাল ট্রাভেলস’র মাধ্যমে তারা বিদেশে যায়। বাংলাদেশের এজেন্টরাই তাদের এ দুর্ভোগের জন্য দায়ী।
তারা জানান, সেখানে বাংলাদেশ দুতাবাসকে এ ব্যাপারে জানিয়েও কোনো সহায়তা পান নি।
