২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চীন থেকে কেনা ৮টি এফ-৭ যুদ্ধ বিমান বাংলাদেশে এসেছে

বাংলাদেশ বিমান বাহিনীর জন্যে চীন থেকে কেনা উন্নত প্রযুক্তির ১৬টি এফ -৭ জঙ্গি বিমানের মধ্যে আটটি বিমান বাংলাদেশে এসে পৌঁছেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Mar 2006, 05:44 PM

Updated : 26 Apr 2022, 03:31 PM

বুধবার বাংলাদেশ বিমান বাহিনীর উইং কমাণ্ডার মাজহারুল করিমের নেতৃত্বে বাংলাদেশী পাইলটরা চীনের কুনমিং থেকে বিমানগুলো চালিয়ে ঢাকায় নিয়ে আসেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়।

বিএএফ ঘাঁটি কুর্মিটোলায় আগত বিমানগুলোকে আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেন বিমান বাহিনীর প্রধান এয়ার ভাইস মার্শাল ফখরুল আজম। এ সময় বিমান বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এফ -৭ বিমানগুলো সুষ্ঠুভাবে রক্ষণাবেক্ষন এবং পরিচালনার  জন্যে বাংলাদেশ বিমান বাহিনীর একদল পাইলট চীনে দীর্ঘ মেয়াদী প্রশিক্ষণ গ্রহণ করেছেন।

ক্রয়কৃত এ বিমানের প্রত্যেকটি একই সাথে চারটি ক্ষেপনাস্ত্র বহন করতে সক্ষম।

এদিকে বাকি আটটি বিমান এ বছরের মাঝামাঝি সময়ে ঢাকা এসে পৌঁছাবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।