সমকাল ও জনকন্ঠের ২ প্রতিবেদককে প্রাণনাশের হুমকি, ডিআরইউ’র উদ্বেগ
দৈনিক সমকাল ও জনকন্ঠের স্টাফ রিপোর্টার হারুন অর রশীদ ও একেএম সাখাওয়াত হোসেনকে একটি নির্দিষ্ট মোবাইল থেকে জঙ্গি ও ক্রসফায়ার বিষয়ক সংবাদ পরিবেশন করায় প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে।
বুধবার তারা দুজনেই এ হুমকি পান বলে জানা গেছে।
এধরণের ঘটনা স্বাধীন সাংবাদিকতার ওপর হস্তক্ষেপের শামিল বলে উল্লেখ করে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) গভীর উদ্বেগ প্রকাশ করেছে।
এক বিবৃতিকে ডিআরইউ নেতৃবৃন্দ এ ব্যাপারে কার্যকর ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন।
