২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবি উপাচার্যের কাছে সমাজ বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক হারুন অর রশিদের চিঠি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. হারুণ-অর-রশিদ তার বিরুদ্ধে আনীত অভিযোগের ব্যাখ্যা করে সোমবার উপাচার্য অধ্যাপক এসএমএ ফায়েজের কাছে চিঠি দিয়েছেন। তিনি তথ্য গোপন করে ভর্তি কমিটির আহ্বায়কের দায়িত্ব পালন করেন বলে তার বিরুদ্ধে আভিযোগ আনা হয়েছে।   

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Mar 2006, 09:01 PM

Updated : 26 Apr 2022, 03:31 PM

অধ্যাপক ড. হারুন অর রশীদের মেয়ে বর্ণালী রশিদ ২০০৫ - ০৬ শিক্ষাবর্ষে সামাজিক বিজ্ঞান অনুষদে পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হওয়ার পর এ বিতর্কের সৃষ্টি হয়। তবে, অধ্যাপক ড. হারুন অর রশীদ সোমবার উপাচার্য বরাবর প্রেরিত চিঠিতে বলেছেন, পরীক্ষা পরিচালনার নির্বাচিত পজিশন অনুযায়ী পরীক্ষায় ডিনদের ছেলে, মেয়ে বা স্বজনদের কেউ অংশগ্রহণ করলে সে পরীক্ষা কার্য ডিন পরিচালনা করতে পারবেন কিনা এ ব্যাপারে কোনো গাইডলাইন দেওয়া নেই। তিনি চিঠিতে আরো বলেছেন,যেহেতু এ বিষয়টি এখন আলোচনায় এসেছে তাই বর্ণালী রশিদ এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবেন না।

তবে, এ বিষয়ে তদন্ত সাপেক্ষে সিন্ডিকেটে সিদ্ধান্ত নেয়া হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।