২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জিয়ায় যাত্রী হয়রাণির অভিযোগে গ্রেপ্তার ২

জিয়া আন্তর্জাতিক বিমান বন্দর এলাকা থেকে যাত্রী হয়রানির অভিযোগে মঙ্গলবার দু’জনকে আটক করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত টহল কর্মীরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Mar 2006, 08:27 PM

Updated : 26 Apr 2022, 03:31 PM

সকালে জিয়ার প্রধান নিরাপত্তা কর্মকর্তা আবদুল আউয়াল যাত্রী হয়রানীর খবর পেয়ে ঘটনাস্থল থেকে মিজানুর রহমান ও শফিকুল নামের দুই ব্যাক্তিকে হাতে নাতে আটক করেন। তাদেরকে বিমানবন্দর থানায় সেপর্দ করা হয়েছে।

জিয়া আন্তর্জাতিক বিমান বন্দর এলাকায় নিরাপত্তার স্বার্থে গত ২২ মার্চ থেকে দর্শনার্থী প্রবেশ টিকেট বিক্রি বন্ধসহ ভিআইপিদের সাথে অতিথিদের প্রবেশে কড়াকড়ি এবং বিমান বন্দর এলাকায় হকার, ফেরিওয়ালা ও রিক্সামুক্ত রাখার নির্দেশ কার্যকর করা হয়।