সিরাজগঞ্জে ১১ ভুয়া এসএসসি পরীক্ষার্থী আটক
সিরাজগঞ্জ সরকারি বিএল হাই স্কুল থেকে এসএসসি পরীক্ষা চলাকালীন সময়ে পুলিশ ভুয়া ১১ জন পরীক্ষার্থীকে আটক করেছে। পুলিশ মঙ্গলবার একথা জানায়।
পুলিশ জানায়, সদর উপজেলার মেছরা ইউনিয়নের গোটিয়া শমসের আলী উচ্চ বিদ্যালয়ে ভুয়া রেজিস্ট্রেশনের মাধ্যমে আটককৃত এসব পরীক্ষার্থীরা সোমবার এসএসসি পরীক্ষায় অংশ নেয়।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খলিল আহমদ এসব ভুয়া পরীক্ষার্থীদেরকে সনাক্ত করে পুলিশে সোপর্দ করে।
