কুমিল্লা সীমান্ত দিয়ে ভারতীয় মুরগী আসায় বার্ড ফ্লু আতঙ্ক
কুমিল্লা সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধভাবে মুরগীর বাচ্চা আসার ফলে সীমান্ত জেলা ও এর পার্শ্ববর্তী অঞ্চলে বার্ড ফ্লু আতঙ্ক ছড়িয়ে পড়ছে।
স্থানীয় লোকজন অভিযোগ করেন, সীমান্তবর্তী চৌদ্দগ্রাম, বিবির বাজার, শশিদল এবং রাজাপুরসহ বিভিন্ন এলাকায় চোরাকারবারীদের মাধ্যমে ভারতীয় মুরগীর বাচ্চা বাংলাদেশে আসছে।
অপরদিকে ত্রিপুরার আগরতলা, বিশালগড়, উদয়পুর, মনু বাজার, ছোট হরিনা, চোত্বাখোলা ও সাব্র“ম বাজার থেকে প্রতিদিন ভারতীয় মুরগী এদেশে প্রবেশ করছে।
চোরাকারবারীরা ভারত থেকে ১২ থেকে ১৪ টাকায় মুরগী কিনে এনে বাংলাদেশে পোল্ট্রি ফার্ম মালিকদের কাছে তা ২০ থেকে ২৫ টাকায় বিক্রি করছে।
কুমিল্লা ৩৩ রাইফেল ব্যাটালিয়নের একজন কর্মকর্তা বিডিনিউজকে জানান, বিডিআর এ ব্যাপারে প্রয়োজনীয় সতর্কতামূলক দৃষ্টি রাখছে। সীমান্ত এলঅকায় কোন মুরগীর বাচ্চা ধরা পড়লে তা পুড়িয়ে মারা হবে বলে তিনি জানান দেন।
