পল্টন ময়দানে বুধবার প্রতিবন্ধীদের জাতীয় মহাসমাবেশ
দেশের প্রতিবন্ধীদের প্রথম জাতীয় মহাসমাবেশ বুধবার ঢাকার পল্টন ময়দানে অনুষ্ঠিত হবে। প্রতিবন্ধীদের সংগঠন ন্যাশনাল এলায়েন্স অব ডিজঅ্যাবল্ড পিপলস অর্গানাইজেশনস ‘ন্যাডপো’ এ সমাবেশ আয়োজন করছে।
ন্যাডপো সোমবার এক প্রেস বিজ্ঞপ্তিতে প্রতিবন্ধী ব্যক্তিবর্গসহ সকল পেশার মানুষকে সমাবেশে যোগদানের আহবান জানিয়েছে। সমাবেশ পল্টন ময়দানে বুধবার সকাল ৯টায় শুরু হবে। এতে প্রায় এক লক্ষ প্রতিবন্ধী অংশগ্রহণ করবে বলে আশা করা হচ্ছে।
