চট্টগ্রামে পৃথক ঘটনায় ২ খুন
চট্টগ্রামে শনিবার পৃথক ঘটনায় একজন বৃদ্ধসহ দুইজন খুন হয়েছে।
হাটহাজারি উপজেলার ইছাপুরে শনিবার সকাল ১০টার দিকে তিনজন মহিলা দৌলতুর রহমান (৬০) নামের এক বৃদ্ধকে খুন করে।
জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিবেশী ওই তিন মহিলা ধারালো অস্ত্র দিয়ে তাকে আঘাত করে।
রক্তাক্ত অবস্থায়.দৌলতুর রহমানকে হাটহাজারি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
পুলিশ ঘাতক ওই তিন মহিলাকে গ্রেপ্তার করেছে।
অপর ঘটনায় চন্দনাইশ উপজেলার জামিজুরি গ্রামে প্রতিবেশীর আলমগীরের ছুরিকাঘাতে দীন মোহাম্মদ নামে এক ব্যক্তি খুন হয়েছে।
নিহত দীন মোহাম্মদ ওই এলাকার বশির আহমেদের ছেলে।
গাছ কাটাকে কেন্দ্র করে উভয়ের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে আলমগীর দীন মোহাম্মদকে ছুরিকাঘাত করে।
স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তার মৃত্যু হয়।
উভয় ঘটনায় পৃথক মামলা হয়েছে।
