২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝালকাঠিতে মাদ্রাসা পরীক্ষায় প্রক্সি ও অনিয়মের অভিযোগে সুপারসহ ৫ জন গ্রেপ্তার

দাখিল পরীক্ষায় প্রক্সি দেওয়া ও অনিয়মের অভিযোগে ঝালকাঠির রাজাপুরে বৃহস্পতিবার একজন মাদ্রাসা শিক্ষক ও দুই জন পরীক্ষার্থী সহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঝালকাঠি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Mar 2006, 06:20 PM

Updated : 26 Apr 2022, 03:31 PM

গ্রেপ্তারকৃতরা হলো- লেবুবুনিয়া দারুচ্ছুন্নাত দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মো. হানিফ, মাদ্রাসার দুই পরীক্ষার্থী মো. সজল ও তাজুল ইসলাম এবং প্রক্সিদানকারী আল আমীন ও মঞ্জু করিম।

বিভিন্ন সূত্রে জানা যায়, মো: সজলের বদলে আল আমীন এবং তাজুলের বদলে মঞ্জু করিম পরীক্ষা দিতে আসলে কর্তৃপক্ষ তাদেরকে আটক করে। পরে ডিএসবি হলের বাইরে থেকে আরও মূল পরীক্ষার্থীদের আটক করা হয়।

এ ঘটনার সাথে জড়িত থাকার সন্দেহে মাদ্রাসা সুপার মো. হানিফকেও গ্রেপ্তার করা হয়।

রাজাপুরের কেন্দ্র সচিব মাওলানা মো. রফিকুল ইসলাম বাদি হয়ে থানায় একটি মামলা দায়ের করেন।