২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শুক্রবার বিশ্ব যক্ষা দিবস পালিত হবে

বিশ্বের অন্যান্য স্থানের ন্যায় দেশেও শুক্রবার বিশ্ব যক্ষা দিবস পালিত হবে। এবারের দিবসের প্রতিপাদ্য বিষয় হচ্ছে ‘যক্ষা নিরাময়ে ডটস-এর বাস্তবায়নে আমরা সবাই।’

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Mar 2006, 01:37 PM

Updated : 26 Apr 2022, 03:31 PM

এই দিবসটি পালন উপলক্ষে সরকারি ও বেসরকারী প্রতিষ্ঠান দেশব্যাপী বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে জেলা শহরে এবং উপজেলায় শোভাযাত্রা, আলোচনা সভা, গণনাটক, সঙ্গীতানুষ্ঠান ও কর্মশালা।

বিশ্ব যক্ষা দিবসে ঢাকায় ‘যক্ষা নিয়ন্ত্রণ ও সামাজিক অংশগ্রহণ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হবে। গণমাধ্যমের প্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি ও যক্ষা বিশেষজ্ঞগণ এই সেমিনারে অংশ নেবেন।