২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জেনেভা ক্যাম্পে আটকেপড়া পাকিস্তানীদের আত্মাহুতির হুমকি

রাজধানীর মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পে আটকেপড়া পাকিস্তানী নাগরিকরা বুধবার রাত ১২টার মধ্যে তাদের দাবি না মানায় গায়ে আগুন লাগিয়ে আত্মাহুতির হুমকি দিয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Mar 2006, 12:38 PM

Updated : 26 Apr 2022, 03:31 PM

পুলিশ ও স্থানীয় সূত্র জানিয়েছে, বুধবার রাতে সেখানে একদল আটকেপড়া পাকিস্তানী নাগরিক কাফনের কাপড় ও কেরোসিন নিয়ে আত্মাহুতির প্রস্তুতি নিচ্ছিল। এ সময় নারী, পুরুষ ও শিশু পাকিস্তানী নাগরিকরা কাফনের কাপড় পড়ে হাতে মোমবাতি নিয়ে মিছিল করছিল।

তবে রাতে এ রিপোর্ট লেখা পর্যন্ত সেখানে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটেনি। থানা পুলিশের একটি দল সেখানে অবস্থান করছিল।

সূত্র জানায়, জেনেভা ক্যাম্পের অবস্থানরত আটকেপড়া পাকিস্তানীরা তাদের ফেরত পাঠানো, ক্যাম্পে গ্যাস, পানি ও বিদ্যুতের দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছে।

তাদের ঘোষণা করা কর্মসূচি অনুযায়ী বুধবার রাত ১২টা পর্যন্ত তাদের দাবি মেনে নেওয়ার সময়সীমা ছিল।

সম্প্রতি ক্যাম্পের বিদ্যুতের বিল না পেয়ে বিদ্যুত বিভাগ থেকে ক্যাম্পের সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়।