২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সড়ক দুর্ঘটনায় আহত মীর নাছিরের বড় মেয়ের মৃত্যু

১৭ দিন আগে সৌদি আরবে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আহত সাবেক বিমান প্রতিমন্ত্রী মীর নাছির উদ্দিনের বড় মেয়ে নুসরাত নাসরিন নাছির বুধবার রাতে মারা গেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Mar 2006, 10:40 PM

Updated : 26 Apr 2022, 03:30 PM

ঢাকায় পাওয়া খবরে জানা গেছে, বুধবার বাংলাদেশ সময় রাত ৮টায় সৌদি আরবের কিং ফাদ হাসপাতালে তার মৃত্যু হয়। ওই সড়ক দুর্ঘটনায় মীর নাছিরের স্ত্রী ও বড় বোনও আহত হয়ে মারা যান।

সৌদি আরবে ওমরাহ করতে গিয়ে গত ৫ মার্চ মক্কা থেকে মদিনা যাওয়ার পথে গাড়ি দুর্ঘটনায় মীর নাছিরের সাথে তার স্ত্রী, বড় রোন ও দুই কন্যা আহত হয়।

ঘটনায় আহত মীর নাছির ও তার ছোট মেয়ে বেঁচে গেলেও স্ত্রী ও বোন ঘটনার পরপরই মারা যান। গুরুতর আহত নুসরাত ১৭ দিন সৌদি আরবের কিং ফাদ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

গত ২৬ ফেব্র“য়ারি মীর নাছির স্বপরিবারে ওমরাহ পালন করতে সৌদি আরবে যান।