ধলেশ্বরীতে লঞ্চের সঙ্গে সংঘর্ষে বালু ভর্তি কার্গো ডুবি, নিখোঁজ ৩
ধরেশ্বরী নদীতে লঞ্চের সাথে সংঘর্ষে একটি বালু ভর্তি কার্গো ডুবে গেলে তিন জন নিখোঁজ রয়েছে।
এরা হচ্ছে- চালক সেকান্দার মৃধা (৪৫), লস্কর মানিক (১৮) ও বাবুর্চি মনির (৩০)।
পুলিশ জানায়, বুধবার সকাল সাড়ে ৮টায় গজারিয়ার মেধনা থেকে বালু বোঝাই মিঠু-- রাসেল নামের কার্গোটি না’গঞ্জের পাগলা যাওয়ার পথে মুক্তারপুরের নির্মিতব্য ব্রিজের কাছে চাদঁপুরগামী জলতরঙ্গ নামের লঞ্চের সঙ্গে সংঘর্ষে এই দুর্ঘটনাটি ঘটে।
এদিকে এই দুর্ঘটনায় জলতরঙ্গের তলা ফেটে গেলে হুরোহুরি করে নামতে গেলে চার যাত্রী আহত হয়। পুলিশ লঞ্চটিকে আটক করেছে।
