২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম পুলিশ হেফাজতে যুবক নিহত

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ হেফাজতে বুধবার আমিরুল ইসলাম নামের ৩০ বছরের যুবক নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Mar 2006, 08:40 PM

Updated : 26 Apr 2022, 03:30 PM

পুলিশের নির্যাতনে আমিরুলের মৃত্যু হয়েছে নিহতের পরিবার থেকে অভিযোগ করা হয়েছে। নিহত আমিরুলের পিতার নাম আব্দুল হাকিম খান।

ছিনতাইয়ের ঘটনায় পুলিশ সোমবার রাতে ধনিয়ালারার কদমতলী থেকে আমিরুলকে গ্রেপ্তার করে এবং মঙ্গলবার পুলিশ তাকে রিমাণ্ডে নেয়। মুমূর্ষ অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হলে বুধবার তার মৃত্যু ঘটে।

এ ব্যাপারে পুলিশের সঙ্গে যোগাযোগ করা হলে পুলিশ আসামির গ্রেপ্তার এবং মৃত্যু সম্পর্কে কোন তথ্যই দেয়নি।