বাংলাদেশ ও ভারতের মধ্যে ক্রমবর্ধমান বাণিজ্য ঘাটতি স্থায়ী হতে দেয়া যায় না : খালেদা জিয়া
বাংলাদেশ ও ভারতের ব্যাবসায়ী এবং বিনিয়োগকারীদের মধ্যে ‘কৌশলগত বাণিজ্য অংশীদারিত্ব’ বৃদ্ধির আহবান জানিয়ে প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বুধবার বলেছেন, দুই দেশের মধ্যে ক্রমবর্ধমান বাণিজ্য ঘাটতি ঢাকার জন্য একটি বড় উদ্বেগের বিষয়, এটা স্থায়ী হতে দেয়া যায় না।
‘বাংলাদেশ ও ভারতের মধ্যে ক্রমবর্ধমান বাণিজ্য ঘাটতি আমাদের জন্য বড় উদ্বেগের বিষয়। ভারত সুফল ভোগ করছে সে কারণেই যে এই উদ্বেগ তা নয়, নিঃসন্দেহে আমরা বিষয়টি সে দৃষ্টিভঙ্গী থেকে দেখছি না কিন্তু অমরা উদ্বিগ্ন কারণ এ অবস্থা বেশি দিন চলতে দেওয়া যায় না।
তার সম্মানে কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি (সিআইআই), ফেডারেশন অফ ইন্ডিয়ান চেম্বারর্স অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফআইসিসিআই) এবং অ্যাসোসিয়েটেড চেম্বারর্স অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এএসএসওসিএইচএএম) অয়োজিত যৌথ ভোজসভায় বক্তব্যদানকালে প্রধানমন্ত্রী এ কথা বলেন।
বেগম জিয়া ‘ভারতীয় বন্ধুদের’ ভারতে বাংলাদেশী পণ্য রপ্তানির ক্ষেত্রে বিশেষ শুল্কমুক্ত সুবিধা দেওয়া এবং বিভিন্ন শুল্ক বহির্ভূত বাধা দূর করার আহবান জানান।
প্রধানমন্ত্রী বলেন, ‘ভারতে বাংলাদেশী পণ্য রপ্তানির উল্লেখযোগ্য বিকাশ আমাদের দেশে ভারত থেকে বিপুল পরিমান আমদানিকে টিকিয়ে রাখতে বিশেষভাবে সহযোগিতা করবে’।
বাংলাদেশের ব্যাবসায়ীরা ভারতীয় সীমান্তবর্তী স্থল বন্দরগুলোর সুযোগ সুবিধা বৃদ্ধির প্রসংসা করবেন বলে তিনি উল্লেখ করেন।
খালেদা জিয়া বলেন, দুই দেশের ব্যাবসায়ী ও বিনিয়োগকারীদের মধ্যে ‘কৌশলগত বাণিজ্য অংশীদারিত্ব’ বিষয়ে বাংলাদেশের দৃষ্টিভঙ্গী অত্যন্ত উদার।
তিনি উল্লেখ করেন যে, “দেশ দুটি বিভিন্ন প্রধান খাতে যেমন তথ্যপ্রযুক্তি খাতে যৌথ বিনিয়োগে এগিয়ে আসতে পারে। আমাদের ব্যাবসায়ী ও শিল্পপতিরা ইতিমধ্যে বিভিন্ন খাতে বেশ কয়েকটি যৌথ চুক্তি সাক্ষর করেছে। এখন আমাদের প্রয়োজন তাদের দক্ষতার স্বদব্যাবহার এবং তাদের দিকে আমাদের সহায়তার হাত প্রসারিত করা।”
তিনি বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার মধ্যে ভারতের সর্ববৃহৎ ব্যাবসায়িক অংশীদার দাবী করে জানান, বাংলাদেশে ভারতের বাৎসরিক রপ্তানির পরিমান দুই বিলিয়ন মার্কিন ডলারের বেশি
এবং সর্বশেষ অর্থ বছরে ভারতে বাংলাদেশের রপ্তানির পরিমান ছিল প্রায় ১৪৪ মিলিয়ন মার্কিন ডলার।
তিনি বলেন, ‘বিগত বছরগুলোতে বাংলাদেশে অব্যহত ভারতীয় রপ্তানি বৃদ্ধি আমাদের দেশের অর্থনীতিতে প্রত্যক্ষভাবে প্রভাব ফেলছে। এটা বাংলাদেশ কর্তৃক ভারতীয় বাণিজ্য ও শিল্পের জন্য অর্থনৈতিক সম্ভবনাকেও নির্দেশ করে।
বেগম জিয়া বলেন, বাংলাদেশ ভারতের সাথে গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সম্পর্ক গড়ে তোলার বিষয়টি গভীরভাবে মূল্যায়ন করছে। ‘যদি আমরা অর্থনৈতিক সম্ভবনার পরিপূর্ণ ব্যাবহারে সক্ষম হই, আমি নিশ্চিত ভারত এবং বাংলাদেশ উভয়েই বিপুলভাবে লাভবান হবে।
তিনি বলেন, বাংলাদেশ একটি ক্রমবিকাশমান বাজার, যেখানকার জনশক্তি সুলভ এবং একই সাথে স্বল্পমূল্য। ‘আমাদের বিনিয়োগ সহায়ক আকর্ষণীয় ক্ষেত্র রয়েছে’ উল্লেখ করে তিনি বলেন, দক্ষিণ এশিয়া এবং দ্রুত বিকাশমান দক্ষিণ- পশ্চিম এশিয়ার সাথে যোগাযোগের মাধ্যম হিসেবে বাংলাদেশ ব্যাবহৃত হতে পারে।
সার্ক কার্যক্রমে ভারতের অবদানের প্রসংসা করে বেগম জিয়া আশাপ্রকাশ করেন, উন্মুক্ত বাণিজ্যের জন্য সাফটা কাঠামো ক্রমবিকাশমান অর্থনৈতিক সম্পর্কের ক্ষেত্রে ইতিবাচক প্রতিক্রিয়া ফেলবে এবং আমাদের জন্য বিশাল সম্ভবনার দ্বার উন্মোচন করবে।
বেগম জিয়া বলেন, এই উষ্ণ অভ্যর্থনা পেয়ে আন্তরিকভাবেই তিনি অভিভূত এবং ভারতীয় বাণিজ্য ও শিল্প নেতৃবৃন্দের সাথে সাক্ষাত করে যেসব সম্ভাবনার কথা জানতে পেরেছেন তিনি সেগুলো গভীরভাবে বিশ্লেষণ করে দেখবেন।
অর্খমন্ত্রী এম সাইফুর রহমান, পররাষ্ট্রমন্ত্রী এম মোরশেদ খান, ভারতীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী কমল নাথ, অ্যাপেক্স চেম্বারর্স অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি সদস্যবৃন্দ সহ ভারতীয় ব্যাবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
