২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিসিএস পরীক্ষার প্রশ্নপত্র গরমিলের ঘটনায় ক্ষোভ

২৭ তম বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষার প্রথম পত্র, বাংলাদেশ প্রসংগ অংশের প্রশ্নপত্রে গরমিল থাকায় বুধবার শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Mar 2006, 06:00 PM

Updated : 26 Apr 2022, 03:30 PM

চট্রগ্রাম সরকারি কলেজ কেন্দ্রের কিছু সংখ্যক পরীক্ষার্থী তাদের প্রশ্নপত্রে সাতটি প্রশ্ন দেখতে পায়, অপরদিকে একই কেন্দ্রের অন্য পরীক্ষার্থীরা তাদের প্রশ্নপত্রে ১০টি প্রশ্ন দেখে অবাক হয়ে যায়।

কিছু পরীক্ষার্থীকে সাত নম্বর প্রশ্ন বাধ্যতামূলকসহ সাতটির মধ্যে যে কোনো পাঁচটির উত্তর দিতে বলা হয়, যেখানে অন্যদের সাত নম্বর প্রশ্ন বাধ্যতামূলকসহ ১০টির মধ্যে যে কোনো পাঁচটির উত্তর দিতে বলা হয়।

কেন্দ্রে একজন পরীক্ষার্থী এ.কে.এম. সালাউদ্দিন বিডিনিউজকে বলেন, ‘আমি সাতটির মধ্যে পাঁচটি প্রশ্নের উত্তর দিয়েছি, কিন্তু আমার বন্ধুদের ১০টির মধ্যে পাঁচটির উত্তর দিতে হয়েছে।

তিনি বলেন, কেন্দ্র থেকে বের হয়ে প্রশ্নপত্র মেলানোর পর আমরা গরমিল সম্পর্কে জানতে পারি। ওই কেন্দ্রের একজন পরীক্ষককে এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, পরীক্ষা চলাকালীন সময়ে এ বিষয়ে কোনো অভিযোগ পাওয়া যায়নি।