২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গ্রামীণ ফোনের নম্বর ১১ অংকে রূপান্তর

গ্রামীণ মোবাইল ফোনের (জিপি) সকল নম্বর ১০ অংক থেকে ১১ অংকে রূপান্তরিত হচ্ছে। গ্রামীণ ফোন সূত্রে এ খবর জানা গেছে। এ পরিবর্তন এপ্রিলের দ্বিতীয় সপ্তাহ থেকে কার্যকর হবে বলে সূত্র জানিয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Mar 2006, 08:22 PM

Updated : 26 Apr 2022, 03:30 PM

জিপি এসএমএস সার্ভিস সেন্টারের নম্বরও ১১ অংকে পরিবর্তিত হবে।

পরিবর্তনটি হবে এরকম-- জিপি'র ‘০১৭’ অংকের পর একটি ‘১’ যুক্ত হবে এবং তার পরের অংকগুলো অপরিবর্তিত থাকবে। জিপি এসএমএস সার্ভিস সেন্টারের নম্বর +৮৮ ০১৭০০০০৬০০-- এর বদলে +৮৮ ০১৭০০০০০৬০০ হবে।

সূত্র জানায়, বিদ্যমান ১০ অংকের সীমাবদ্ধতা কাটিয়ে ওঠার জন্যে এ-টি করা হচ্ছে।