২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আন্তর্জাতিক টেলিকম অপারেটরের জন্যে বাংলাদেশ আকর্ষণীয় বাজার: টেলিযোগাযেগ মন্ত্রী

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ব্যারিস্টার আমিনুল হক বলেছেন, আন্তর্জাতিক টেলিকম অপারেটরের জন্যে বাংলাদেশ গত চার বছরে আকর্ষণীয় বাজারে পরিণত হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Mar 2006, 07:07 PM

Updated : 26 Apr 2022, 03:30 PM

জনগণ যাতে আধুনিক প্রযুক্তির সুফল ভোগ করতে পারে বর্তমান সরকার সম্ভাব্য সব কিছু করতে দৃঢ সংকল্প।

তিনি বুধবার ঢাকার একটি স্থানীয় হোটেলে মোবাইল কোম্পানী বাংলা লিংক আয়োজিত ২৪তম জিএসএম এশিয়া প্যাসিফিক কনফারেন্সের উদ্ভোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

জিএসএম সম্মেলনে ৩৫ টি দেশের ১৩০ জন অপারেটর অংশগ্রহণ করেন।

তিনি বলেন, জনপ্রতি টেলিঘনত্ব বৃদ্ধি পেয়েছে। ২০০০ সালে যেখানে জনপ্রতি টেলিঘনত্ব ছিল ২ শতাংশ, বর্তমানে তা বেড়ে হয়েছে ১০ শতাংশ। বর্তমানে দেশে এক কোটি ২০ লাখেরও অধিক লোক মোবাইল ফোন ব্যবহার করছে এবং এ দশক শেষে এ সংখ্যা বেড়ে দ্বিগুন হবে বলে তিনি জানান।

তিনি আরো বলেন, সাব মেরিন ক্যাবল এর মাধ্যমে ইনফরমেশন সুপার হাইওয়েতে টেলিযোগাযোগ প্রযুক্তি যুক্ত হলে এ সেক্টরে বৈপ্লবিক পরিবর্তন আসবে এবং সারাদেশের তৃণমূল পর্যায়ে টেলিযোগাযোগ সুবিধা পৌঁছে দেওয়া সম্ভব হবে।