রাজধানীতে যুবলীগ নেতাকে লক্ষ্য করে গুলি বর্ষণ
রাজধানীর সেগুন বাগিচায় এলাকায় বুধবার সকালে যুবলীগের একজন নেতাকে লক্ষ্য করে সন্ত্রাসীরা গুলিবর্ষণ করে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
পুলিশ ও যুবলীগ সূত্র জানায়, যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ব্যারিস্টার এস মাসুদ হোসেন দোলন নিজের সেগুন বাগিচার নিজ বাসভাবন থেকে সকাল ১১ টার দিকে সুপ্রীমকোর্টের উদ্দেশে যাচ্ছিলেন। এ সময় নীচে গাড়ী পার্কিং স্থলে আগে থেকে ওত পেতে থাকা সন্ত্রাসীরা তাকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলিবর্ষণ করে।
রমনা থানার দারোগা হামিদ এ বিষয়ে বিডিনিউজকে জানান, দুজন সশস্ত্র সন্ত্রাসী যুবলীগ নেতা দোলনের গাড়ী লক্ষ্য করে তিন রাউন্ড গুলিবর্ষণ করে। তবে এতে কেউ হতাহত হয়নি।
যুবলীগ সূত্র জানায়, কিছুদিন ধরেই অজ্ঞাত পরিচয়ের সন্ত্রাসীরা টেলিফোনে দোলনকে মৃত্যুর হুমকি দিয়ে আসছিলো।
যুবলীগের সভাপতি জাহাঙ্গির কবির নানক ঘটনা স্থল পরিদর্শন করেছেন।
যুবলীগের সাধারণ সম্পাদক মীর্জা আজম এমপি ওই ঘটনার নিন্দা জানিয়ে বিডিনিউজকে বলেন, তারা এর প্রতিবাদে বিকালে নগরীতে একটি বিক্ষোভ মিছিল বের করবে।
