২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে মাদক ব্যবসায়ী দম্পতি গ্রেপ্তার

সিরাজগঞ্জের শহরতলী মাহমুদপুর থেকে পুলিশ বুধবারে হেরোইনসহ এক মাদক বিক্রেতা দম্পতিকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত দম্পতির নাম স্বামী আজিজুল হক ও স্ত্রী রওশন আরা খাতুন।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Mar 2006, 01:15 PM

Updated : 26 Apr 2022, 03:30 PM

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সিরাজগঞ্জ ডিবি পুলিশ সকাল ১০টার দিকে বিশেষ অভিযান চালিয়ে ৬০ গ্রাম ওজনের ৩৯৫ পুড়িয়া হেরোইন উদ্ধার করে। তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের অবৈধ মাদক ব্যবসা পরিচালনা করে আসছে।

স্থানীয় সূত্র জানায়, মাহমুদপুরে একটি মাদক ব্যবসায়ী চক্র দীর্ঘদিন ধরে সেখানে গাঁজা, মদ, ফেন্সিডিল ও হেরোইনসহ বিভিন্ন ধরনের সমাজ বিরোধী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে।