২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নওগাঁর সাপাহারে ইরি ক্ষেতে কৃষক হত্যা

নওগাঁর সাপাহারের শিকরাকুড়ি এলাকায় সোমবার রাতে দুবৃর্ত্তরা দুলাল হোসেন (২৭) নামে এক কৃষককে গলা কেটে হত্যা করেছে। ঘাতকরা নিহতের মাথা কেটে নিয়ে গেছে বলে জানা গেছে।

নওগাঁ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Mar 2006, 06:12 PM

Updated : 26 Apr 2022, 03:30 PM

পুলিশ জানায়, সোমবার রাত ৯টার দিকে দুলাল শিকরাকুড়ি মাঠের কাছে তাদের ইরি ক্ষেতে যায়। মঙ্গলবার সকালে ইরি ক্ষেতের পাশেই তার মাথাবিহীন লাশ নগ্ন অবস্থায় পাওয়া যায়।

হত্যাকাণ্ডের কোনো কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

পুলিশ নিহতের লাশ ময়নাতদন্তের জন্য নওগাঁ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। নিহত দুলাল সাপাহার উপজেলার কামালপুর নামাপাড়া গ্রামের হাসান আলীর ছেলে।

এ ব্যাপারে তার বাবা বাদি হয়ে সাপাহার থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।